Posts

Showing posts from September, 2020

সড়ক দুর্ঘটনা

Image
  সড়ক দুর্ঘটনা মোঃ রাশেদুল ইসলাম রাশেদ ২৫.৮.২০২০   প্রতিদিন সূর্য উদয় নতুন রুপে কতো হাসি মাখা মুখ, হঠাৎ চমকে দিয়ে কেড়ে নেয় সঙ্গে থাকা চির সুখ। একটি স্বপ্ননীড়ে ছোট ছোট স্বপ্ন যাব রুপসি সেই বাড়ি, হঠাৎ একটি সড়ক দুর্ঘটনায় আমায় দিল সবার সাথে আড়ি। বাঁচার ইচ্ছে টুকু নিয়ে চলি ড্রাইভারদের মনে শুধু গতি, একটু খানি চিন্তা করে না সবাই ছোট্ট পরিবারটির হবে কি ক্ষতি। আজ মানুষ রুপে অমানুষ হয়েছে নাই কোন নিয়ম নীতি, পথের ধারে লাশ পড়ে আছে বিচার সেইটা আজ স্মৃতি। দোষ আমরা কার উপর দিব রাস্তা সেটা তো অনেক পাকা, গাড়িতে উঠে প্রতিয়োগিতায় নেমে যায় দ্রুত ঘুরাতে হবে চাকা।

কাটানো সময় টুকো

Image
      কাটানো সময় টুকো মোঃ রাশেদুল ইসলাম রাশেদ ৭.৯.২০২০ মুখে আমার মিষ্টি স্বপ্ন চলি আমি এঁকে-বেঁকে, দূর অজান্তে তাকিয়ে দেখি আসছে ফিরে ঝাঁকে-ঝাঁকে। হাতে আমার রং তুলি আঁকবো তোদের মুখ, চলার পথে দিল কোন অজানা এক সুখ। আজ আমার অনুভূতি কল্পনা তোদের দেখতে চাই, কতো সুন্দর দিন কেটেছে সাথে ছিলি তাই। বেঁচে থাকার তাগিদে লাগে খুদ্র এক আশা, প্রিয় মানুষের দেওয়া সময় মুখরিত হয় ভাষা। আবার যেতে মন চাই রাঙ্গানিত সেই স্মৃতি, মন মানে না আর তো হতে দিতে ইতি। 243 You, Mohammed Murshed, Md Imrul Hasan Rony and 240 others 52 comments 1 share Like Comment Share

আজকের শিক্ষা

Image
    আজকের শিক্ষা মোঃ রাশেদুল ইসলাম রাশেদ ১৩.৯.২০২০ ঘুমঘুম চোখে হাঁটতে থাকি মনের অজান্তে খুঁজি, চারপাশটা আজ হেঁটে দেখি নানান কিছু বুঝি। সকাল হলে খুঁজতে থাকি মোবাইল আছে কি হাতে, কি মায়ায় জড়িয়ে রাখলে আমাই জীবনটা নাই সাথে। পড়াশোনা আজ পড়াশোনা নাই মোবাইল নিয়ে খেলা, চোখের সামনেই দেখতে থাকি চারপাশে নানা মেলা। স্কুলটা আজ কবে খুলবে দেখবো টাকার হাসি, পড়াশোনা যাবে দূরে চলে পিতা-মাতার গলায় ফাঁসি। মোবাইলের মাধ্যমে হয় না শিক্ষা জেগে উঠো জাতি, নেশাটা বন্ধ করে দাও জ্বালাও প্রদীপ বাতি।