আজকের শিক্ষা

   আজকের শিক্ষা

মোঃ রাশেদুল ইসলাম রাশেদ
১৩.৯.২০২০


ঘুমঘুম চোখে হাঁটতে থাকি
মনের অজান্তে খুঁজি,
চারপাশটা আজ হেঁটে দেখি
নানান কিছু বুঝি।
সকাল হলে খুঁজতে থাকি
মোবাইল আছে কি হাতে,
কি মায়ায় জড়িয়ে রাখলে আমাই
জীবনটা নাই সাথে।
পড়াশোনা আজ পড়াশোনা নাই
মোবাইল নিয়ে খেলা,
চোখের সামনেই দেখতে থাকি
চারপাশে নানা মেলা।
স্কুলটা আজ কবে খুলবে
দেখবো টাকার হাসি,
পড়াশোনা যাবে দূরে চলে
পিতা-মাতার গলায় ফাঁসি।
মোবাইলের মাধ্যমে হয় না শিক্ষা
জেগে উঠো জাতি,
নেশাটা বন্ধ করে দাও
জ্বালাও প্রদীপ বাতি।

Comments