সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনামোঃ রাশেদুল ইসলাম রাশেদ২৫.৮.২০২০
প্রতিদিন সূর্য উদয় নতুন রুপে
কতো হাসি মাখা মুখ,
হঠাৎ চমকে দিয়ে কেড়ে নেয়
সঙ্গে থাকা চির সুখ।
একটি স্বপ্ননীড়ে ছোট ছোট স্বপ্ন
যাব রুপসি সেই বাড়ি,
হঠাৎ একটি সড়ক দুর্ঘটনায় আমায়
দিল সবার সাথে আড়ি।
বাঁচার ইচ্ছে টুকু নিয়ে চলি
ড্রাইভারদের মনে শুধু গতি,
একটু খানি চিন্তা করে না সবাই
ছোট্ট পরিবারটির হবে কি ক্ষতি।
আজ মানুষ রুপে অমানুষ হয়েছে
নাই কোন নিয়ম নীতি,
পথের ধারে লাশ পড়ে আছে
বিচার সেইটা আজ স্মৃতি।
দোষ আমরা কার উপর দিব
রাস্তা সেটা তো অনেক পাকা,
গাড়িতে উঠে প্রতিয়োগিতায় নেমে যায়
দ্রুত ঘুরাতে হবে চাকা।

Comments
Post a Comment